কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৭:০২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে ছুরি হামলা, আহত ৪ শিশু

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক টুইটবার্তায় এই হামলাকে “কাপুরষোচিত” বলে বর্ণনা করেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক টুইটবার্তায় এই হামলাকে “কাপুরষোচিত” বলে বর্ণনা করেছেন।

দক্ষিণ পূর্ব ফ্রান্সের অ্যানেসি শহরে হ্রদের ধারে ঘুরতে যাওয়া শিশুদের ওপর ছুরি হামলা হয়েছে। হামলায় অন্তত ছয় শিশু আহত হয়েছে। তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ওই হামলার ঘটনা ঘটে।

পুলিশ হামলাকারীকে আটক করেছে। তিনি একজন সিরীয়, যিনি শরণার্থী হিসেবে ফ্রান্সে থাকার জন্য আবেদন করেছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, শিশুদের দেখাশোনা করার দায়িত্বে থাকা ব্যক্তিরা হ্রদের ধারে শিশুদের বেড়াতে নিয়ে গিয়েছিলেন। এ সময় ছুরি নিয়ে এক ব্যক্তি সেখানে যান এবং শিশুদের ওপর এলোপাথারি হামলা করেন। হামলার পর পালিয়ে যাবার সময় পার্কে হাঁটতে যাওয়া এক বৃদ্ধকেও ছুরিকাঘাতে জখম করেন হামলাকারী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীর পায়ে গুলি করে এবং তাকে ধরে ফেলে। হামলাকারীর সঙ্গে কোনো জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ রয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনী।

বার্তা সংস্থা এএফপি জানায়, এই ঘটনায় চার শিশুসহ মোট পাঁচজন আহত হয়েছে। তবে আহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে।

এদিকে শিশুদের ওপর হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে ফ্রান্স ।

দেশটির পার্লামেন্টের স্পিকার ব্রন পিভেকে বলেন, ‘এই ঘটনায় শিশুরা ভয়াবহভাবে আহত হয়েছে। তাদের জন্য এবং তাদের পরিবারগুলোর জন্য সংসদে সবাইকে আমি এক মিনিটের নীরবতা পালনের অনুরোধ করছি।”

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক টুইটবার্তায় এই হামলাকে ‘কাপুরষোচিত’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই ঘটনায় ‘সারাদেশের মানুষ স্তম্ভিত’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১১

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১২

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৩

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৪

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৫

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৭

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৮

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৯

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

২০
X