কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত শান্তি চুক্তি নয় : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। সেগুলো অর্জিত না হওয়া পর্যন্ত কিয়েভের সঙ্গে কোনো শান্তি চুক্তি হবে না। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, ইউক্রেনের ডিনাজিফিকেশন (নাৎসিকরণ বন্ধ করা), নিরস্ত্রীকরণ এবং জোট নিরপেক্ষ অবস্থান নিশ্চিতের পর তাদের সঙ্গে শান্তি চুক্তি করা সম্ভব। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকেই এমন দাবি করে আসছেন তিনি।

রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের বর্তমান সরকার উগ্র জাতীয়তাবাদী ও নব্য নাৎসি গোষ্ঠীদের দ্বারা ব্যাপক প্রভাবিত। যদিও রাশিয়ার এমন অভিযোগের বিরোধী কিয়েভ ও তার পশ্চিম মিত্ররা। এ ছাড়া ইউক্রেন যেন জোট নিরপেক্ষ থেকে সামরিক জোট ন্যাটোতে না যোগ দেয়, তার দাবিও করে আসছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, নিরস্ত্রীকরণের বিষয়ে তারা আলোচনা করতে চায়নি। তাই আমাদের অন্য ব্যবস্থা নিতে হয়েছে। এর মধ্যে সামরিক পদক্ষেপটিও রয়েছে।

তিনি বলেন, ইউক্রেনে বর্তমানে প্রায় ৬ লাখ ১৭ হাজার রুশ সেনা রয়েছে। তাদের মধ্যে প্রায় ২ লাখ ৪৪ হাজার মানুষকে রুশ পেশাদার সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য ডাকা হয়েছিল। তবে বর্তমানে ইউক্রেনে আর রিজার্ভ সেনা পাঠানোর প্রয়োজন নেই।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৮৬ হাজার নাগরিক চুক্তিবদ্ধ সেনা হিসেবে কাজ করতে স্বেচ্ছায় স্বাক্ষর করেছেন। গত বছর তিন লাখের বেশি ডাকা হয়েছিল। এই সংখ্যা কমানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১০

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১১

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১২

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৩

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৪

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৫

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৬

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৭

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৮

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৯

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

২০
X