কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ওয়ান্টেড তালিকায় রাশিয়ার চার্চপ্রধান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। ছবি : সংগৃহীত

ইউক্রেন ‍যুদ্ধে মদদ দেওয়ার অভিযোগে রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেনীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনে ২১ মাস ধরে চলমান মস্কোর যুদ্ধের অন্যতম সমর্থক তিনি। খবর রয়টার্সের।

অবশ্য ইউক্রেনের এই পদক্ষেপের বাস্তব কোনো অর্থ নেই। প্যাট্রিয়ার্ক কিরিল বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। ফলে তার গ্রেপ্তার হওয়ার কোনো কারণ নেই। তাই কিয়েভের এই পদক্ষেপ সম্পূর্ণ প্রতীকী।

রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ইউক্রেনের সমাজে অর্থোডক্স চার্চ যাজকদের বেশ প্রভাব রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন যাজকদের প্রভাব খর্ব করার পদক্ষেপ নিয়ে আসছে কিয়েভ। এরই অংশ হিসেবে শুক্রবার এই পদক্ষেপ নিয়েছে জেলেনস্কি সরকার।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ার্ক কিরিল বিচারপূর্ব তদন্ত থেকে পালিয়ে বেড়াচ্ছেন। গত ১১ নভেম্বর থেকে তিনি নিখোঁজ।

রাশিয়ান চার্চের এক সিনিয়র কর্মকর্তা রুশ বার্তা সংস্থা আরআইএ বলেছেন, কিরিলের নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করার পদক্ষেপ হাস্যকর। ইউক্রেনীয় কর্তৃপক্ষ অনাচার ও প্যারিশিয়ানদের ভয়-ভীতি দেখানোর চেষ্টার অভিযোগে অভিযুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X