কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ভ্লাদিমির পুতিন। যাকে বলা হয়- রাশিয়ার লৌহ মানব। যিনি সোভিয়েত ইউনিয়নের ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছেন আজকের রাশিয়াকে। তার শাসনামলেই হারানো গৌরব পুনরুদ্ধারের পথে হাঁটছে মস্কো। পশ্চিমাদের সঙ্গে কথা বলছে চোখে চোখ রেখে। কয়েক দশক ধরে এক হাতে রাশিয়া শাসন করে যাচ্ছেন পুতিন। মাঝখানে পদ ও পদবিটা বদলালেও ক্ষমতার লাগাম ছিল ঝানু এই রাজনীতিকের হাতেই। আগামী বছরই রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। যেখানে এবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়। তবে, এবার তার প্রার্থী হওয়ার ধরন বেশ আলোচনার জন্ম দিয়েছে।

রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, এবার দলীয় টিকিটে নয়, বরং ব্যাপক সমর্থন নিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিনপন্থি দুই আইনপ্রণেতার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ভ্লাদিমির পুতিন। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে আরও ছয় বছরের মেয়াদের জন্য তিনি জয়ী হতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

রাশিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা আন্দ্রেই তুরচাক আরআইএকে বলেন, পূর্ণাঙ্গ সমর্থন থাকা সত্ত্বেও পুতিন ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

দেশটির আরেক রাজনৈতিক দল জাস্ট রাশিয়া পার্টির জ্যেষ্ঠ রাজনীতিক সের্গেই মিরোনোভও পুতিনকে সমর্থন করেন। তিনি আরআইএকে বলেন, পুতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার সমর্থনে স্বাক্ষর সংগ্রহ করা হবে।

৭১ বছর বয়সী পুতিনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আনুষ্ঠানিকতা মাত্র। রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের নিরঙ্কুশ সমর্থন এবং প্রায় প্রধান কোনো বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ না থাকায়, আসন্ন নির্বাচনেও তার জয় পাওয়াটা এক রকম নিশ্চিতই।

পুতিনের সমর্থকরা বলেছেন, তিনি শৃঙ্খলা, জাতীয় গর্ব এবং সোভিয়েত আমলের পতনের সময়কার রাশিয়ার কিছু প্রভাব পুনরুদ্ধার করেছেন। ইউক্রেনে তার যুদ্ধ পুতিনের ভাষায় যা ‘বিশেষ সামরিক অভিযান’ তা ন্যায়সঙ্গত বলেও মনে করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১০

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১১

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১২

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৩

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৪

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৫

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১৬

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৭

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৮

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৯

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

২০
X