কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে না, প্রত্যাশা জেলেনস্কির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সহায়তা অব্যাহত থাকবে বলেই মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা কিয়েভের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না বলেই বিশ্বাস তার। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বছরের শেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। খবর আলজাজিরার।

জেলেনস্কি এমন এক সময় এই মন্তব্য করলেন যখন ইউক্রেনের অর্থ সহায়তা অনুমোদন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে বড় ধরনের অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছে।

চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা আটকে দেয় রিপাবলিকানরা। এরপর গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের ৫৫ বিলিয়ন ডলারের একটি তহবিল আটকে দেয় রাশিয়ার মিত্র হাঙ্গেরি।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রুশ বাহিনীকে পিছু হঠানোয় প্রচেষ্টায় পশ্চিমাদের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ বিষয় নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি। আমি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। যেসব বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে সেগুলো যুক্তরাষ্ট্র পূরণ করবে।

তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমরা ইতোমধ্যে এসব অর্জন করেছি। এখন সব কিছু পাওয়া শুধু সময়ের ব্যাপার।

যুক্তরাষ্ট্রের নতুন অর্থ সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বেশ বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র সফরের সময় গত ১১ ডিসেম্বর জেলেনস্কি বলেছেন, কিয়েভের জন্য মার্কিন সহায়তা অনুমোদন দিতে দেরি হওয়ায় তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বপ্নপূরণ করছে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে ১১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। তবে গত জানুয়ারি মাসে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের হটিয়ে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয়। তখন থেকে কিয়েভের জন্য আর কোনো তহবিল অনুমোদন দেয়নি কংগ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X