কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

আরও ৫ লাখ সেনা চায় ইউক্রেনের সামরিক বাহিনী

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনের সামরিক বাহিনী আরও সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ সেনা নিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বছরের শেষ সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি। খবর রয়টার্সের।

সেনা নিয়োগের এই প্রস্তাব ‘অত্যন্ত সংবেদনশীল’ বলে মনে করেন জেলেনস্কি। এ জন্য দেশের সংসদে এই প্রস্তাব তোলার আগে এ বিষয়ে সামরিক বাহিনী ও সরকারের মধ্যে আলোচনা প্রয়োজন বলে জানান তিনি।

জেলেনস্কি বলেন, আমি তাদের বলেছে এই পদক্ষেপকে সমর্থন করার জন্য আমার আরও যুক্তির প্রয়োজন হবে। কারণ প্রথমত, এটি জনগণের প্রশ্ন। দ্বিতীয়ত, এখানে স্বচ্ছতার প্রশ্ন রয়েছে। সামরিক সক্ষমতা ও অর্থের বিষয়টি আসবে।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সেনা পাঠালে ইউক্রেন ‍যুদ্ধ শুরু হয়। এরপর ২১ মাস পার হলেও এখনো এই যুদ্ধের অবসান হয়নি। দীর্ঘদিনের এই যুদ্ধে দুপক্ষের কত সেনা হতাহত হয়েছে তা কেউ প্রকাশ করেনি। তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা, লাখ লাখ হতাহত হয়েছে।

বর্তমানে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের কত সেনা আছে তা-ও জানা যায় না। তবে অতীতে প্রায় ১০ লাখ মানুষকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিল কিয়েভ।

যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনা সংখ্যা জানা না গেলেও গত ১৪ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেনে বর্তমানে প্রায় ৬ লাখ ১৭ হাজার রুশ সেনা রয়েছে। তাদের মধ্যে প্রায় ২ লাখ ৪৪ হাজার মানুষকে রুশ পেশাদার সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য ডাকা হয়েছিল। তবে বর্তমানে ইউক্রেনে আর রিজার্ভ সেনা পাঠানোর প্রয়োজন নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১১

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১২

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৫

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৬

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৭

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৮

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৯

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

২০
X