কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৫:০৯ এএম
অনলাইন সংস্করণ

ইউরোপে আক্রমণ হলে পাশে না দাঁড়ানোর কথা বলেছিলেন ট্রাম্প

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেয়েন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেয়েন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইউরোপ আক্রমণের শিকার হলে যুক্তরাষ্ট্র কখনো পাশে এসে দাঁড়াবে না। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কর্মকর্তাদের এমনটাই বলেছিলেন বলে দাবি করেছেন জোটের এক উচ্চপদস্থ কর্মকর্তা। খবর রয়টার্সের।

ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তার নাম থিয়েরি ব্রেটন। তিনি একজন ফরাসি কমিশনার এবং ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বাজার দেখভালের দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ২০২০ সালের জানুয়ারিতে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেয়েনের কাছে এই কথা বলেছিলেন ট্রাম্প। তিনি নিজেও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্রাম্পকে উদ্ধৃত করে ব্রেটন বলেন, আপনাকে বুঝতে হবে যে ইউরোপ আক্রমণের শিকার হলে আমরা কখনই সাহায্য-সহযোগিতা করতে আসব না। ন্যাটো মৃত। আমরা ন্যাটো থেকে বেরিয়ে যাব।

ট্রাম্পের এমন কথা ভন ডের লেইনের সঙ্গে মিলে কি না জানতে চাইলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের এক মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, নীতির বাইরে গিয়ে রুদ্ধদ্বার বৈঠকে কী আলাপ হয়েছে তা সভাপতি প্রকাশ করেন না। তাই আমরা কোনো মন্তব্য করতে করব না।

এ বিষয় সামনে আসার পরই ট্রাম্পের কঠোর সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচার শিবির। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির এখানো কোনো মন্তব্য করেনি।

প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন ট্রাম্প। এ সময় বাণিজ্য ও প্রতিরক্ষা ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্রদের সঙ্গে বারবার বাগবিতণ্ডায় জড়িয়েছেন তিনি।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে মার্কিন পররাষ্ট্রনীতি কেমন হবে সে সম্পর্কে বেশ ইঙ্গিতও দিয়েছেন তিনি। যেমন ট্রাম্প বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের সমাধান করে দেবেন। তার এমন কথায় ইউরোপীয় মিত্রদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১১

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১২

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৩

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৪

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৬

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৭

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৮

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৯

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০
X