কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১১:০০ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীর গবেষণা চুরির দায়ে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ। ছবি : সংগৃহীত
নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ। ছবি : সংগৃহীত

স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধে দুজন শিক্ষার্থীর গবেষণাকর্ম থেকে চৌর্যবৃত্তির দায়ে পদত্যাগ করেছেন নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ। শুক্রবার (১৯ জানুয়ারি) চৌর্যবৃত্তির দায় মাথা পেতে নিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। খবর রয়টার্সের।

শুক্রবার তড়িঘরি করে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৩৫ বছর বয়সী স্যান্ড্রা বোর্চ। সেখানে তিনি বলেন, আমি একটি বড় ভুল করেছি। আমি ক্রেডেট না দিয়েই অন্যজনের গবেষণাকাজ ব্যবহার করেছি। আমি দুঃখিত।

শিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চের চৌর্যবৃত্তির বিষয়টি নরওয়ের বিভিন্ন গণমাধ্যম সামনে নিয়ে আসে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে ট্রমসো ইউনিভার্সিটিতে তেল শিল্পে নিরাপত্তাবিষয়ক বিধিবিধানের ওপর গবেষণা করেন বোর্চ। তার করা স্নাতকোত্তরের গবেষণামূলক এই প্রবন্ধের সঙ্গে দুজন শিক্ষার্থীর গবেষণাকর্মের হুবহু মিল পাওয়া যায়। এমনকি তাদের করা ভুলগুলো পর্যন্ত নিজের গবেষণায় ব্যবহার করেন মন্ত্রী। তবে তাদের কোনো ক্রেডিট দেওয়া হয়নি।

স্যান্ড্রা বোর্চ নরওয়ের সেন্টার পার্টির উপনেতা। গত বছর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X