কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৮

বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ছবি : সংগৃহীত
বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ছবি : সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন বড় বড় শহরের ‍দুই শতাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩০ জনের বেশি। বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

মঙ্গলবার নিয়মিত নৈশকালীন বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া বিভিন্ন ধরনের প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুই শতাধিক এলাকায় হামলা হয়েছে। এদের মধ্যে ১৩৯টি ঘরবাড়ি রয়েছে। অনেক মানুষ মারা গেছেন। তারা সাধারণ মানুষ।

রাশিয়ার এসব হামলার কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, রাশিয়ার যুদ্ধ নিশ্চিতভাবে তাদের দেশে নিয়ে যাওয়া হবে। এটা যেখান থেকে এসেছে সেখানে ফিরিয়ে দেওয়া হবে। সেখানেই এটা দমন করা হবে।

আলজাজির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে তিন দফা হামলা হয়েছে। রাজধানী কিয়েভ ও মধ্য ইউক্রেনে হামলা হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে অনবরত গোলাবর্ষণ করছে রাশিয়া।

প্রথম বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে বাড়ির করিডোরে যান ওলেক্সান্দ্রা তেরেখোভিচ নামে এক নারী। এরপর দ্বিতীয় বিস্ফোরণটি তাদের পাশের ভবনে হয়। এর জেরে তাদের ঘরের দরজা ও জানালা ভেঙে যায়।

তিনি বলেন, আমাদের চোখে আর জল নেই। আমাদের দেশে দুই বছর ধরে এসব। আমরা আতঙ্ক নিয়ে বসবাস করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X