কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ভয়ংকর পরিকল্পনা ভণ্ডুল করে দিল রাশিয়া

রাশিয়ার হামলায় বিধ্বস্ত যানের পাশে ইউক্রেনের সেনারা। ছবি : এপি
রাশিয়ার হামলায় বিধ্বস্ত যানের পাশে ইউক্রেনের সেনারা। ছবি : এপি

নতুন বছরের শুরু থেকে হামলা-পাল্টাহামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেন। যুদ্ধের জন্য নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে উভয় দেশ। তবে এবার ইউক্রেনের এক ভয়ংকর পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে রাশিয়া। সোমবার (০৫ ফেব্রুয়ারি) রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার জর্জিয়া স্টেট নিরাপত্তা পরিষেবা বিভাগ জানিয়েছে, তারা ইউক্রেনের বিস্ফোরকের একটি চালান জব্দ করেছে। ওই চালানটি তৃতীয় দেশকে ব্যবহার করে রাশিয়ায় ভয়াবহ হামলা চালানোর জন্য পাঠানো হচ্ছিল।

সোমবার এক বিবৃতিতে এজেন্সি জানিয়েছে, জব্দ করা চালানটিতে ১৪ কেজি ওজনের ৬টি অত্যাধুনিক বিস্ফোরক ছিল। এগুলো ইউক্রেনের ওডেশা বন্দর থেকে পাঠানো হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, এসব বিস্ফোরক জর্জিয়া রাজ্যে একটি মিনিভ্যান থেকে জব্দ করা হয়েছে। এর আগে এগুলো গত ১৯ জানুয়ারি থেকে রোমানিয়া, বুলগেরিয়া ও তুরস্ক দিয়ে সেখানে প্রবেশ করেছে। এগুলো গাড়িটির ব্যাটারির পাশে লুকানো ছিল।

সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরকের এ চালানটির সঙ্গে জর্জিয়ার সাতজন, ইউক্রেনের তিনজন এবং আর্মেনিয়ার দুজন জড়িত রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা বিস্ফোরক পরিবহনের বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন। এ ছাড়া এ ঘটনার সঙ্গে ইউক্রেনের এমপি আন্দ্রে শারাশিদজ সরাসরি জড়িত বলেও দাবি সংস্থাটির। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের সদস্য।

সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, সন্ত্রাস দমন বিভাগের অভিযান ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এবং উদ্ধার করা প্রমাণের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া গেছে, এসব বিস্ফোরক রাশিয়ার ভরোনেজ শহরে পাঠানো হচ্ছিল।

জব্দ হওয়া এসব বিস্ফোরকে মিলিটারি সি-৪ গ্রেড প্লাস্টিক মিলেছে যা উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের দ্বারা তৈরি করা হয়েছিল। এটি কোনো জনবহুল এলাকায় বিস্ফোরিত হলে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অনেক হতাহতের আশঙ্কা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X