কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদের ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

আইফেল টাওয়ার দেখতে প্রতি বছর ৭০ লাখ পর্যটক ভিড় করেন। ছবি : সংগৃহীত
আইফেল টাওয়ার দেখতে প্রতি বছর ৭০ লাখ পর্যটক ভিড় করেন। ছবি : সংগৃহীত

শ্রমিকদের ধর্মঘটের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক স্থাপনা আইফেল টাওয়ার বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ফরাসি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইফেল টাওয়ারের ব্যবস্থাপনা আরও উন্নত করতে শ্রমিকরা ধর্মঘট করছেন। শ্রমিকরা বলছেন, টাওয়ার থেকে আয় অনেক বাড়িয়ে দেখানো হয়। কিন্তু এটি রক্ষণাবেক্ষণের জন্য তেমন খরচ করা হয় না।

আইফেল টাওয়ার শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি ডেনিস ভাভাসোরি ফ্রান্স ইনফোকে বলেন, সাধারণত প্রতি সাত বছর পর পর আইফেল টাওয়ারে রং করা হয়। কিন্তু গত ১৪ বছরে তেমন কিছুই করা হয়নি। এটি স্পষ্ট জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

ফ্রান্সে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে আকর্ষণীয় এক জায়গা হলো দৃষ্টিনন্দন এই আইফেল টাওয়ার। প্রতি বছর সেখানে ৭০ লাখ পর্যটক ভিড় করেন।

আইফেল টাওয়ারের নির্মাণকাজ শুরু হয় ১৮৮৭ সালের জানুয়ারি মাসে। এরপর নির্মাণকাজ শেষে ১৮৮৯ সালের ৩১ মার্চ দর্শনার্থীদের জন্য এই আইকনিক স্থাপনা খুলে দেওয়া হয়। এটি এক হাজার ৬৩ ফুট উঁচু। ১৯৩০ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা ছিল আইফেল টাওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X