কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

এবার ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধের হুমকি রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের কোনো ইউরোপীয় সদস্য ইউক্রেনে সেনা পাঠালে জোটটির সঙ্গে সরাসরি যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে বলে সতর্ক করেছে রাশিয়া। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া হামলা চালালে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। দুই বছর গড়িয়ে তিন বছরে পা দিলেও এখনো এই যুদ্ধ শেষের কোনো দৃশ্যমান লক্ষণ নেই। এ যুদ্ধ ঘিরে ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে ভয়াবহ টানাপড়েনে জড়িয়েছে রাশিয়া। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বেশ কয়েকবার সতর্ক করেছেন।

তবে এবারের বিতর্ক পুতিন শুরু করেননি। শুরুটা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সোমবার তিনি ইউক্রেনে যুদ্ধ করতে ইউরোপীয় সেনা পাঠানোর দরজা খোলা রাখার বিষয়ে কথা বলেছেন।

এমানুয়েল মাখোঁ বলেন, রাশিয়াকে দমনে কৌশল খুঁজছে পশ্চিমারা। এ জন্য কোনো সম্ভাবনা বাদ দেওয়া উচিত নয়। রাশিয়া যাতে জিততে না পারে সে জন্য যা করা দরকার আমরা তাই করব।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে কিছু (সেনা) দল পাঠানোর সম্ভাবনা নিয়ে ন্যাটোর সদস্যদের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ নতুন উপাদান। সে ক্ষেত্রে আমাদের ন্যাটোর সঙ্গে (সরাসরি যুদ্ধের) সম্ভাবনা নয় অনিবার্যতা সম্পর্কে কথা বলতে হবে।

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। এমনকি সেখানে ন্যাটোর সেনা পাঠানোরও কোনো পরিকল্পনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X