কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গর্ভপাতকে সাংবিধানিক অধিকার করল ফ্রান্স

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে নারীদের সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। গতকাল সোমবার (৪ মার্চ) দেশের সংবিধান সংশোধনীর মাধ্যমে ফরাসি নারীদের এই অধিকার দেওয়া হয়। খবর বিবিসির।

সোমবার ফ্রান্সের সংসদে এই বিষয়ের ওপর ভোটাভুটি হয়। এই সংশোধনীর পক্ষে ৭৮০ জন ফরাসি সংসদ সদস্য (এমপি) ভোট দেন। আর বিপক্ষে ভোট দেন ৭২ জন এমপি।

সংসদে সংখ্যাগরিষ্ঠ এমপির ভোটে সংশোধনী বিলটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো এই পদক্ষেপকে ফরাসিদের গর্ব হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে এটি গর্ভপাত নিয়ে বিশ্বজুড়ে বার্তা পৌঁছে দেবে বলেও জানান তিনি।

ভোটের আগে ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল সংসদে বলেছিলেন, নারীদের গর্ভপাতের অধিকার ঝুঁকিতে রয়েছে। বিষয়টি নীতিনির্ধারকদের দয়ার ওপর টিকে রয়েছে। আমরা সব নারীর কাছে একটি বার্তা পাঠাচ্ছি : আপনার শরীর আপনারই। আপনার হয়ে এই বিষয়ে অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারে না।

অবশ্য ইউরোপের দেশ ফ্রান্সে ১৯৭৫ সাল থেকেই গর্ভপাত বৈধ। তবে সাম্প্রতিক এক জরিপে উঠে আসে, ফ্রান্সের ৮৫ শতাংশ মানুষ গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে সংবিধান সংশোধনকে সমর্থন করেন। এরপর ১৯৫৮ সালে প্রণীত ফ্রান্সের সংবিধান সংশোধন করা হলো। এ নিয়ে ২৫ বারের মতো দেশটির সংবিধান সংশোধন করা হয়েছে।

তবে গর্ভপাতবিরোধী সংগঠনগুলো সংবিধান সংশোধনীর কঠোর সমালোচনা করেছে। ভ্যাটিকান সিটিও বিষয়টির সমোলোচনা করেছে। দেশটি বলছে, মানুষের জীবন কেড়ে নেওয়ার কোনো অধিকার থাকতে পারে না। মানুষের জীবন সুরক্ষার বিষয়টি যেন পূর্ণ অগ্রাধিকারের বিষয় হিসেবে থাকে সে জন্য সব দেশের সরকার ও ধর্মীয় প্রতিষ্ঠানকে তাদের যথাসাধ্য চেষ্টা করার অনুরোধ জানিয়েছে ভ্যাটিকান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X