কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১১:৫৭ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকায় ১০ ডলার হলেই ভোট কেনা যায় : পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে কটাক্ষ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি আমেরিকায় মাত্র ১০ ডলার দিয়ে একটি ভোট কেনা যায় বলেও মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।

রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ১৫ থেকে ১৭ মার্চ অনুষ্ঠিত হয়। সোমবার থেকে ভোটের ফলাফল আসতে শুরু করে। প্রাথমিক ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয় পেয়েছেন পুতিন।

নির্বাচনের ইতিবাচক ফলাফলের পরই সংবাদ সম্মেলনে আসেন পুতিন। সেখানে তিনি বলেন, রাশিয়ার গণতন্ত্র পশ্চিমের অনেকের চেয়ে বেশি স্বচ্ছ।

রাশিয়ার অনলাইন ভোটিং পদ্ধতির কথা উল্লেখ করে পুতিন বলেন, রুশ প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি উন্নত। এবারের নির্বাচনে রাশিয়ার ৮০ লাখ ভোটার অনলাইনে ভোট দিয়েছেন।

পুতিন বলেন, এটি স্বচ্ছ ও পুরোপুরি বস্তুনিষ্ঠ। এটা যুক্তরাষ্ট্রের মেইল-ইন ভোটিংয়ের মতো নয়। আপনি সেখানে ১০ ডলার দিয়ে একটি ভোট কিনতে পারবেন।

সংবাদ সম্মেলনে মার্কিন একটি সংবাদমাধ্যম পুতিনের কাছে জানতে চায়, তার পুনর্নির্বাচিত হওয়া গণতান্ত্রিক কি না। এমন প্রশ্নের জবাবে আমেরিকার রাজনৈতিক ও বিচার ব্যবস্থার তুমুল সমালোচনা করেন তিনি। পুতিন বলেন, মার্কিন নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক না। সেখানে যা ঘটছে তাতে পুরো বিশ্ব হাসছে। এটি শুধু বিপর্যয় মাত্র। কোনো গণতন্ত্র নয়।

পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে আক্রমণ করার জন্য প্রশাসন, বিচার ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ের ব্যবহার করা কি গণতান্ত্রিক? নিজের বক্তব্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বিরোধী দল রিপাবলিকান পার্টি থেকে সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নাম না নিলেও তিনি ট্রাম্পকেই বুঝিয়েছেন। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বেশ কয়েকটি মামলা ও আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ট্রাম্পকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X