কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা জারি

প্যারিসের ল্যুভর জাদুঘরের বাইরে টহল দিচ্ছেন ফরাসি সেনারা। পুরোনো ছবি
প্যারিসের ল্যুভর জাদুঘরের বাইরে টহল দিচ্ছেন ফরাসি সেনারা। পুরোনো ছবি

বিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে রাশিয়ায়। নির্বিচারে গুলি করে ১৩০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। সেই শোক এখনো কাটিয়ে উঠেতে পারেনি পুতিনের দেশ। ভয়াবহ সেই হামলার পর নড়েচড়ে বসেছে ইউরোপের দেশ ফ্রান্স। এরই মধ্যে ফ্রান্সে সন্ত্রাসী হামলা নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

মূলত মস্কোয় ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পশ্চিম ইউরোপের এই দেশটিতে সর্বোচ্চ স্তরে সন্ত্রাসী সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে হামলার ঘটনার পর ফরাসি সরকার প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবলম্বন করতে বলেছে। দেশটিতে সন্ত্রাসী হামলা হতে পারে এমন শঙ্কা থেকেই জারি করা হয়েছে সতর্কতা। রোববার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সাথে সিনিয়র নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর তিনি এ কথা জানান।

সামনে প্যারিসে অলিম্পিক গেমস রয়েছে। সেই আয়োজনে যেন কোনো শঙ্কা না থাকে তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো। রয়টার্স বলছে, ফ্রান্সের সন্ত্রাসী সতর্কতা ব্যবস্থার তিনটি স্তর রয়েছে। যখন ফ্রান্সে বা বিদেশে কোন সন্ত্রাসী হামলা হয় বা হামলা শঙ্কা থাকে তখনেই সর্বোচ্চ স্থরে সতর্কতা জারি করা হয়। সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী সতর্কতা জারি করা হলে তার অধীনে ট্রেন স্টেশন, বিমানবন্দর এবং ধর্মীয় নানা স্থানের মতো জনসমাগমের স্থানগুলোতে সশস্ত্র বাহিনীর টহল বাড়িয়ে দেওয়া হয়।

ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর হামলা গুলোর মধ্যে অন্যতম ছিল ২০১৬ সালে নিস শহরে হামলা। দেশটির দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক তুলে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় শিশুসহ অন্তত ৮৪ জন নিহত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X