কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিসকে মানসিক হাসপাতালে ভর্তির পরামর্শ মেদভেদেভের

বরিস জনসন। ছবি : সংগৃহীত
বরিস জনসন। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে মানসিক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। মেদভেদেভ রাশিয়ার বর্তমান প্রেসিডিন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র এবং শক্তিশালী নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান।

রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে একটি নিবন্ধ লিখেছেন কিয়েভ মিত্র বরিস জনসন। তার লেখার সমালোচনা করে এ মন্তব্য করেছেন মেদভেদেভ।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বরিসকে মেদভেদেভ লেখেন, ‘এই অবসরপ্রাপ্ত বোকা মানুষকে মানসিক হাসপাতালে পাঠানো ভালো হবে।’ একই সঙ্গে তাকে মনোরোগ বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন তিনি।

বরিস জনসন তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী বলেও অভিযোগ আনেন মেদভেদেভ।

গত সপ্তাহে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই শীর্ষ সম্মেলন থেকে জানানো হয়, সব শর্ত পূরণ করলেই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে। তবে ন্যাটোর এ অবস্থানের সমালোচনা করেছেন বরিস।

বরিস বলেন, ‘রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িত থাকায় অন্য যে কোনো দেশের চেয়ে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ প্রয়োজন।’

গত বছর পার্টিগেট কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন বরিস জনসন। এরপর এ ঘটনায় দেওয়া এক তদন্ত প্রতিবেদনের জেরে গত ৯ জুন সংসদ সদস্য (এমপি) পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১০

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১১

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১২

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৪

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৫

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৬

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৭

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৮

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৯

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

২০
X