কালবেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৫:২৮ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেনমার্কে ৪০০ বছরের ঐতিহাসিক ভবনে ভয়াবহ আগুন

ডেনমার্কের ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক বোরসেন ভবনে আগুন। ছবি : সংগৃহীত
ডেনমার্কের ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক বোরসেন ভবনে আগুন। ছবি : সংগৃহীত

ডেনমার্কের কোপেনহেগেন শহরের ৪০০ বছরের পুরাতন ঐতিহাসিক বোরসেন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনার সূত্রপাত। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের প্রায় ৫ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন থেমে থেমে জ্বলছে। অগ্নিকাণ্ডে কোপেনহেগেন স্টক এক্সচেঞ্জের প্রায় অর্ধেক সম্পদ ভস্মীভূত হয়েছে।

তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। চারপাশে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার জন্য আশপাশের সব রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। তবে এ ভবনে কোনো বাংলাদেশি ছিলেন কিনা সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই এখানে অবস্থান করা বাসিন্দাদের এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরিয়ে ফেলা হয়। এজন্য এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কারও মৃত্যু বা ক্ষয়ক্ষতির কোনো চিত্র পাওয়া যায়নি।

জানা গেছে, এটা ছিল ডেনমার্কের ঐতিহাসিক পেইন্টিং সংরক্ষিত প্রায় ৪০০ বছরের পুরাতন একটি ভবন। এটি সংস্কারের কাজ চলছিল। যেখানে ডেনমার্কের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ আর্ট, সংস্কৃতি , বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি এখানে সংরক্ষিত ছিল। ভবনটি নির্মিত হয়েছিল ১৬২৫ সালে। যেটা বর্তমানে সংস্কারের কাজ চলমান ছিল। তাছাড়া এখানে ডেনমার্কের স্টক এক্সচেঞ্জেরও অফিস ছিল।

কোপেনহেগেন সিটির জরুরি পরিচর্যা বিভাগের পরিচালক জ্যাকোব ভেস্টেড অ্যান্ডারসন গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পারিনি। তদন্ত চলছে, শিগরিরই এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X