কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১০:১২ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

রোমানিয়াজুড়ে অসংখ্য জীবন্ত পাথর, হাজার বছর পর পর আকারেও বাড়ে

প্রায় ৬০ লাখ বছর আগে ভূমিকম্পের কারণে ট্রোভ্যান্ট পাথর তৈরি হয়েছিল। ছবি : সংগৃহীত
প্রায় ৬০ লাখ বছর আগে ভূমিকম্পের কারণে ট্রোভ্যান্ট পাথর তৈরি হয়েছিল। ছবি : সংগৃহীত

রোমানিয়ায় ছড়িয়ে রয়েছে ‘ট্রোভ্যান্ট’ নামে অসংখ্য অদ্ভুত পাথর। এদের কোনো কোনোটির বয়স ৬০ লাখ বছর। কারও কারও দাবি, প্রতি হাজার বছর পর এগুলোর আকার বৃদ্ধি পায়। এমনকি এসব পাথরের জীবনও রয়েছে। আর অদ্ভুত এ কারণে প্রতি বছর হাজার হাজার পর্যটক পাথরগুলো দেখতে ভিড় করেন।

রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কসটেস্টি নামের একটি গ্রামে ট্রোভ্যান্ট পাথরের দেখা মেলে। কসটেস্টির আশপাশের দেশটির আরও অন্তত ২০ এলাকায় এমন পাথর রয়েছে।

পাথরগুলোর বৈশিষ্ট্য এমন যে এদের কোনো কোনোটিকে হাতের মুঠোয় নিয়ে নেওয়া যায়। আবার কোনোটির উচ্চতায় সাড়ে ৪ মিটার। এগুলো দেখতে পাথুরে বুদ্বুদের মতো।

স্থানীয়দের দাবি, এসব পাথর প্রতি হাজার বছরে ২ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়। আবার কেউ কেউ দাবি করেন, এগুলো প্রতি ১২০০ বছরে চার থেকে পাঁচ সেন্টিমিটার বৃদ্ধি পায়। পাথরের ক্ষয় হতে পারে। তবে এসব বাড়ে কীভাবে? তাহলে কি এসব পাথরের প্রাণ আছে? অন্যরা যাই বলুক, অন্তত স্থানীয়দের দাবি তেমনই। তারা বলছেন, এসব পাথরের প্রাণ রয়েছে।

রোমানিয়ার জিয়োলজিক্যাল ইনস্টিটিউটের মিরসিয়া টিকলিয়ানু ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানান, তাদের দেশে বিভিন্ন বয়সের ট্রোভ্যান্ট পাথর রয়েছে। তবে মাটি থেকে এগুলোর উৎপত্তি নয়।

ট্রোভ্যান্ট প্রকৃত পক্ষে বালুকণার আস্তরণে ঢাকা বেলেপাথর। দেখতে প্রায় গোলাকার বা অর্ধবৃত্তাকার। আর এগুলো পাথরের ওপরে ঢাকনার মতো আস্তরণ তৈরি করেছে।

প্রায় ৬০ লাখ বছর আগে ভূমিকম্পের কারণে এসব ট্রোভ্যান্ট তৈরি হয়েছিল বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। আর বছরের পর বছর ধরে এর ওপর বালি, পাথরের আস্তরণ জমা পড়ে। আর এসব পাথর কাটলে এর মধ্যে গাছের গুঁড়ির মতো বৃত্তাকার রিং পাওয়া যায়। সেসব দেখেই এদের বয়স আঁচ করা যায়।

ট্রোভ্যান্ট পাথর বছর বছর কীভাবে বৃদ্ধি পায়, এর রহস্যও বের করেয়েছন বিজ্ঞানীরা। তারা বলছেন, বৃষ্টির পানিতে খনিজ পদার্থ থাকে। এসব খনিজের বিক্রিয়ায় ট্রোভ্যান্টের ভেতর অনেক বেশি চাপ তৈরি হয়। এতে পাথরগুলো ফুলেফেঁপে বহু গুণ হয়ে বড় ওঠে। ফলে মনে হয় পাথরগুলোই বড় হয়ে গেছে।

এ ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে এ পাথরগুলোর চেহারায় পরিবর্তন এসেছে। তবে এদের সে অর্থে ‘জীবন্ত’ বলা যায় না বলে জানান বিজ্ঞানীরা। তবে স্থানীয় বা পর্যটকরা এদের ‘জীবন্ত’ বলেই মনে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X