কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বয়স বাড়লে কি মা হওয়ার ঝুঁকি বাড়ে? জানুন ডাক্তারদের ভাষায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকাল অনেক নারী একটু পরে মা হওয়ার সিদ্ধান্ত নেন। কেউ ৩০ পার করে প্রথম সন্তান নেন, আবার কেউ দ্বিতীয় সন্তান নিতেও সময় নিচ্ছেন। কিন্তু মা হওয়ার সঠিক সময় সম্পর্কে সবাই খুব পরিষ্কার ধারণা না থাকায় মাঝে মাঝে স্বাস্থ্যঝুঁকিতে পড়েন।

তাহলে কি বয়স বাড়লে মা হওয়ার ঝুঁকি সত্যিই বাড়ে? ডাক্তাররা এই বিষয়টি নিয়ে কী বলছেন? চলুন সহজ ভাষায় বুঝি।

আরও পড়ুন : সন্তান ধারণে সমস্যার সমাধান খাবারেই

আরও পড়ুন : খাওয়া-দাওয়া কি সত্যিই সন্তান ধারণে প্রভাব ফেলে, কি বলছে গবেষণা

প্রথমেই জানা দরকার, একজন নারীর শরীরের ডিম্বাণুর সংখ্যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে। কিশোরী বয়সে তিন থেকে পাঁচ লাখ ডিম্বাণু থাকে, কিন্তু ৩৭ বছর হওয়ার সময় সেটা কমে প্রায় ২৫ হাজারে, আর ৫১ বছর হলে মাত্র এক হাজার বা তারও কম থাকে। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিকভাবে গর্ভধারণের সম্ভাবনা কমে।

৩০ বছর বয়সের আগে গড় মা হওয়ার সম্ভাবনা প্রায় ৮৫%, কিন্তু ৩০ বছর হলে কমে ৭৫%, ৩৫ বছর হলে ৬৬% আর ৪০ বছর হলে মাত্র ৪৪%।

বয়স বাড়লে গর্ভাবস্থায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো সমস্যা হওয়া এবং শিশুর অস্বাভাবিকতার ঝুঁকি বাড়ে। বিশেষ করে ৩৫ বছরের পর গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়, এমনকি শিশুর মৃত্যুর ঝুঁকিও থাকে। বয়স বেশি হলে ডাউন সিনড্রোমসহ বিভিন্ন ক্রোমোসোমাল সমস্যা হওয়ার আশঙ্কাও বাড়ে।

বয়স্ক মা হওয়ার ফলে গর্ভকালীন নানা জটিলতা দেখা দিতে পারে, যেমন গর্ভকালীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, প্রি-এক্লাম্পসিয়া এবং শিশুর আগে জন্ম হওয়া।

আরও পড়ুন : হৃদরোগের ঝুঁকি বুঝতে সাহায্য করে এই টেস্ট

আরও পড়ুন : নিয়মিত রক্তচাপ প্রেশার মাপা শুরু করবেন কখন থেকে

তবে মনে রাখতে হবে, বয়স যাই হোক না কেন, সঠিক চিকিৎসকের পরামর্শ এবং নিয়মমাফিক যত্ন নিলে অনেক নারী সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন। তাই মা হওয়ার সময় নিয়ে দুশ্চিন্তা বেশি করার দরকার নেই, কিন্তু চিকিৎসকের সাহায্য নেওয়া অবশ্যই জরুরি।

সূত্র : হেলথলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X