কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ত্রিপুরার ঘটনায় বাংলাদেশের নিন্দা 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

এক বিবৃতিতে বলা হয়, ‘অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’

এই জঘন্য কাজকে মানবাধিকার এবং আইনের শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সব ব্যক্তি, তাদের জাতীয়তা নির্বিশেষে, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকারী। তারা অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন।’

ঢাকা এই নিন্দনীয় ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকারের প্রতি এই ঘটনার তাৎক্ষণিক, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা এবং এই ধরনের অমানবিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১০

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১১

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১২

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৪

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৫

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১৭

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৮

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১৯

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

২০
X