কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৭:০১ এএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর ড্রোনের আঘাতে মুহুর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ

ভয়ংকর ড্রোন। ছবি : সংগৃহীত
ভয়ংকর ড্রোন। ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের ওপর আগ্রাসী হয়ে উঠেছে আরব দেশ ইয়েমেন। দেশটির ইরান সমর্থিত হুতি প্রশাসনের একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে পশ্বিমা জাহাজগুলো। শুধু তাই নয় ইসরায়েলগামী ও ইসরায়েলি মালিকানাধীন জাহাজের পাশাপাশি তাদের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েলের বন্দরও। আর এসব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিধ্বংসী সব সামুদ্রিক ড্রোন। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর ড্রোন সামনে এনেছে হুিত সামরিক বাহিনী।

লোহিত ও আরব সাগরে বিভিন্ন জলজান ধ্বংসে তুফান-১ নামে নতুন এক মানববিহীন নৌযান উন্মোচন করেছে হুতি গোষ্ঠী। বলা হচ্ছে ঘণ্টায় ৩৫ নিটক্যাল মাইল তথা প্রায় ৬৫ কিলোমিটার গতিসম্পন্ন এ নৌযানটি নিমিষেই বড় ধরণের জাহাজ ধ্বংসে সক্ষম। মূলত গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি মিত্রদেশগুেলার জাহাজ ধ্বংসের জন্য এ সামুদ্রিক ড্রোন সামনে নিয়ে এসেছে হুতি সামরিক বাহিনী।

রোববার ‘তুফান-১’ এর একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে হুতিরা। তাদের দেয়া তথ্য বলছে, নৌ ড্রোনটি দেড়শ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং এর গতি প্রতি ঘন্টায় ৩৫ নটিক্যাল মাইল। এটি ইয়েমেনের সমুদ্রের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুর জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্পিডবোটের মতো দেখতে ‘তুফান-১’ জলযানটি সমুদ্রে নোঙর করা একটি জাহাজে স্পর্শ করা মাত্র জাহাজটি প্রায় পুরো ধংস হয়ে গেছে।

এর আগে, ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা বন্দরে যৌথ অভিযান পরিচালনা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী ও ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্ট গ্রুপের প্রতিরোধ যোদ্ধারা। এতে অন্তত চারটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, অভিযানে ড্রোন দিয়ে দুটি সিমেন্টবোঝাই ট্যাংকার এবং দুটি কার্গো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এ সময় মার্কিন রণতরী ইউএস আইজেনহাওয়ারেও হামলা চালানো হয়েছে। এ ছাড়া লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজসহ আরও দুটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানায় হুতিরা। ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি জানান, জাহাজগুলো এমন সব কোম্পানির ছিল যারা অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল।

ইসরাইল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ এবং ফিলিস্তিনিদের হত্যা বন্ধ না করবে, ততক্ষণ ইসরাইলি সশস্ত্র বাহিনী এবং তাদের সমর্থনকারী জোট বাহিনীর জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রতি দিয়েছে ইয়েমেনের হুতি সশস্ত্র বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X