কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের আগ্রাসী আচরণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : পাকিস্তান

কাশ্মীরের পেহেলগামে হামলার পর সন্দেহভাজন ব্যক্তিদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আগ্রাসী অভিযান চালাচ্ছে ভারত। ছবি : সংগৃহীত
কাশ্মীরের পেহেলগামে হামলার পর সন্দেহভাজন ব্যক্তিদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আগ্রাসী অভিযান চালাচ্ছে ভারত। ছবি : সংগৃহীত

কাশ্মীর ইস্যুতে ভারতের আগ্রাসী আচরণের ফলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ মে) জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার নিউইয়র্কে ওআইসি (অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) অন্তর্ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন। খবর জিও টিভির।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। খবর জিও টিভির।

বিশেষ করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে উল্লেখ করে আসিম ইফতিখার বলেন, ভারত সরকারের বর্তমান কার্যকলাপ কেবল পাকিস্তান-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কেই নয়, বরং দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কাও বাড়িয়ে তুলছে।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই বক্তব্যের প্রতি সংহতি প্রকাশ করেছেন ওআইসি রাষ্ট্রদূতরা। তারা পাকিস্তান সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ওআইসি রাষ্ট্রদূতরা জোর দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তির জন্য জম্মু ও কাশ্মীর সমস্যার একটি ন্যায়সঙ্গত, টেকসই ও আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী সমাধান প্রয়োজন। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং ওআইসির গৃহীত সিদ্ধান্ত অনুসরণ করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রদূতরা আরও বলেন, কাশ্মীরের জনগণ দীর্ঘদিন ধরে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় একটি বড় বাধা হয়ে রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই অবস্থান পাকিস্তানের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টাকে আন্তর্জাতিকভাবে নতুন মাত্রা দিতে পারে এবং ভারতের বর্তমান নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন গড়ে তুলতে সহায়ক হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X