কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

নেতার সঙ্গে জড়িয়ে গেছেন স্ত্রী, নিরুপায় স্বামীর হাহাকার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পারিবারিক বিবাদকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কুটন দেবনাথ নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন, তার স্ত্রী শিল্পী দেবনাথ প্রভাবশালী এক নেতার সঙ্গে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন; কিন্তু বিয়ের আগে স্ত্রী তাকে ডিভোর্স দেননি। ভারতের বিশালগড়ের পূর্ব চম্পামুড়া এলাকায় এমন ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ থেকে জানা গেছে, ২০১৮ সালে পশ্চিম নলছড় বিধানসভা কেন্দ্রের বাসিন্দা কুটন দেবনাথের সঙ্গে বিয়ে হয় চম্পামুড়া এলাকার শিল্পী দেবনাথের। তবে স্বামীর অভিযোগ, বিয়ের ১০-১৫ দিনের মধ্যে ঝামেলা তৈরি করে স্ত্রী বাপের বাড়ি চলে যায়।

কুটন দেবনাথ আরও জানায়, এক পর্যায়ে স্ত্রী সন্তান সহকারে ঝামেলা করে চিরতরে বাপের বাড়িতে চলে যায়। পরে তিনি বারবার অনুরোধ করে স্ত্রীকে ঘরে ফেরানোর চেষ্টা করেন; কিন্তু কোনো সাড়া না পেয়ে, উল্টো তার বিরুদ্ধে আদালতে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জাগরণত্রিপুরার প্রতিবেদনে বলা হয়, দেবনাথ পরে খোঁজ নিয়ে জানতে পারেন, প্রভাবশালী বিজেপি নেতা রাজু দেবনাথের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক রয়েছে।

এদিকে আইনগতভাবে স্ত্রী ভরণপোষণের মামলা দায়ের করার পর কুটন দেবনাথ দীর্ঘদিন ধরে নিয়মিত ভরণপোষণের অর্থ দিয়ে আসছেন। কিন্তু তার অভিযোগ, ভরণপোষণের টাকা ছাড়াও তাকে ব্ল্যাকমেইল করে বহু টাকা হাতিয়ে নিয়েছেন শিল্পী দেবনাথ।

এ ছাড়া তাকে ডিভোর্স না দিয়ে স্ত্রী অন্য পুরুষকে বিয়ে করায় তিনি প্রশাসনের কাছে এর বিচার চেয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X