বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৪:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিনা দাওয়াতে আম্বানির ছেলের বিয়েতে গিয়ে গ্রেপ্তার ইউটিউবার

অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্ট। ছবি : সংগৃহীত
অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্ট। ছবি : সংগৃহীত

রাজকীয় বিয়ে বললেও ভুল হবে না। সুযোগ পেলে যে কেউ-ই হতে চাইবে এই বিয়ের সাক্ষী। দাওয়াত না মিললেও বসে থাকার পাত্র ছিলেন না দুজন। নিজেরাই তৈরি করে নিয়েছেন সুযোগ। কিন্তু সেটা অবৈধ উপায়ে। দাওয়াত ছাড়াই গেট টপকে হাজির হন আম্বানির ছেলের বিয়েতে। যার খেসারতও দিতে হয়েছে একজন ইউটিউবারসহ দুজনকে। অবৈধ প্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছেন তারা।

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানীর ছেলে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠান ছিল মুম্বাইয়ের কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। গেল শুক্রবার (১২ জুলাই) সম্প্ন্ন হয় এই রাজকীয় বিয়ে। যেখানে মেলা বসানো হয়েছিল বলিউড, হলিউড ও ক্রীড়াজগতের তারকাদের। যে কারণে বিয়েতে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। তবুও জমকালো এই আয়োজনে বিনা দাওয়াতে অবৈধভাবে ভেন্যুতে ঢুকে পড়েন দুজন।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর নিরাপত্তা কর্মীরা তাদের আটক করেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শনিবার ভোরে জিও ওয়ার্ল্ড সেন্টারের দোতলায় এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। এ সময় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। পরে বান্দ্রা-কুরলা কমপ্লেক্স পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, লুকমান মোহাম্মদ শফি শেখ নামের ওই ব্যক্তি ১০ নম্বর গেট দিয়ে অবৈধভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। পরে অবশ্য ওই ব্যক্তি স্বীকার করেন, কৌতূহলবশত সেখানে হাজির হন তিনি।

এর আগে শুক্রবার সকালে জিও ওয়ার্ল্ড সেন্টারের ১ নম্বর প্যাভিলিয়নের নিরাপত্তা কর্মীরা এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। আটকের পর তিনি জানান, ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করতে এমন কীর্তি ঘটিয়েছেন।

মুম্বাই পুলিশ জানায়, দুই অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, ২০২৩-এর ৩২৯ ধারার অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে, বিবিসির বরাত দিয়ে সিএনবিসি জানায়, আম্বানির ছোট ছেলের বিয়েতে আনুমানিক ১১ থেকে ১৩ বিলিয়ন রুপি খরচ করা হয়েছে। যদিও এ বিষয়ে মুখ খোলেনি আম্বানি পরিবার সংশ্লিষ্ট কেউই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X