কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

মোদিকে গদি থেকে সরিয়ে দেওয়ার হুমকি মমতার

নরেন্দ্র মোদি ও মমতা বন্দোপধ্যায়। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি ও মমতা বন্দোপধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরজি কর হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার (২৮ আগস্ট) রাজ্যটিতে ১২ ঘণ্টার ‘বাংলা বনধ’ কর্মসূচি পালন করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। এ দিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এই খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

এ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মমতা এই হুঁশিয়ারি দেন। মোদিকে সতর্ক করে মমতা বলেন, ‘মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না। নর্থইস্টও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহার-ঝাড়খণ্ড-দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা টলমল করে দেব’।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ! আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংষ্কৃতি আর আমাদের সংষ্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, আর ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র’।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরজি কর হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ক্ষমতাসীন দল বিজেপি ও পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। বুধবার রাজ্যটিতে ১২ ঘণ্টার ‘বাংলা বনধ’ কর্মসূচি পালন করেছে তারা। এ নিয়েও কথা বলেছেন মমতা। তার দাবি, নবান্ন ঘেরাওয়ের মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি। যেন আন্দোলন উস্কে দেওয়া যায়। কিন্তু পুলিশ এমনটি হতে দেয়নি। মমতা বলেন, ‘গতকাল ওরা লাশ চেয়েছিল, পুলিশ সংযত ছিল, রক্ত দিয়েছে, ধৈর্য দেখিয়েছে, পুলিশকে স্যালুট।’

আরজি কর হাসপাতালে ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসি ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি, রাজ্যের হাতে ক্ষমতা থাকলে মাত্র ৭ দিনে ফাঁসি দিয়ে দিতাম। এ সময় তিনি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণবিরোধী বিল পাস করাবেন বলেও জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X