কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেন-মোদির ফোনালাপ নিয়ে নতুন তথ্য ভারতীয় গণমাধ্যমের

ভারতেদর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
ভারতেদর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মাসের শেষ দিকে তারা ফোনালাপ করেন। বৈশ্বিক এ দুই নেতার ফোনালাপ নিয়ে নতুন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৭ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনালাপ করেছেন। এতে তারা বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও নানা বিষয়ে আলোচনা করেন। ভারতের পররাষ্ট্র দপ্তর এবং নরেন্দ্র মোদি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন।

ফোনালাপরে পরের দিন হোয়াইট হাউস একটি বিবৃতি দেয়। তবে বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে গত ৩১ আগস্ট ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুই নেতার মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাইডেনের সঙ্গে মোদির ফোনালাপে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছিল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এক সংবাদ সম্মেলনে জন কিরবি জানান, টেলিফোনে আলাপকালে তারা বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কিরবি বলেন, বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট তার অব্যাহত উদ্বেগের বিষয়টি স্পষ্ট করেছেন।

এর আগে গত ২৬ আগস্ট রাতে নিজের এক্স হ্যান্ডলে নরেন্দ্র মোদি ফোনালাপের বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে মোদি লিখেন, ‘আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X