কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ পাচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষ

ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে তৃতীয় লিঙ্গের মানুষ। ছবি : সংগৃহীত
ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে তৃতীয় লিঙ্গের মানুষ। ছবি : সংগৃহীত

সমাজে সাধারণের তুলনায় তৃতীয় লিঙ্গের মানুষরা বেশি অবহেলিত। সীমিত সুযোগ-সুবিধা ভোগের পাশাপাশি সরকারি চাকরিতেও তাদের উপস্থিতি নেই বললেই চলে। তবে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর জন্য এবার ভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। আর শিগগিরই সেই সিদ্ধান্তের সুফল পাবে তারা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তৃতীয় লিঙ্গের মানুষজন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের সুযোগ পাবে। এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ভারতের তেলেঙ্গানা সরকার। রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সবার সমান অধিকার নিশ্চিতে তৃতীয় লিঙ্গের সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োগের ঘোষণা দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। এজন্য হায়দরাবাদ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

প্রশিক্ষণ শেষে মূলত তাদের হায়দরাবাদেই নিযুক্ত করা হবে। তবে ধীরে ধীরে রাজ্যের অন্য অংশেও নিয়োগ দেওয়া হবে তাদের। সমাজে বৈষম্যের শিকার হলেও চাকরির ক্ষেত্রে সমতাই পাবে তৃতীয় লিঙ্গের সদস্যরা। চাকরিতে প্রবেশ পর সরকারি নিয়ম অনুযায়ী, পাবে সব সুযোগ-সুবিধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X