কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রানওয়েতে দুর্ঘটনায় বিমান, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ইন্ডিগোর বিমান। ছবি : সংগৃহীত
ইন্ডিগোর বিমান। ছবি : সংগৃহীত

উড্ডয়নের আগ মুহূতে রানওয়েতে দুর্ঘটনায় পড়েছে ইন্ডিগোর একটি বিমান। এ ঘটনায় বড় রকমের বিপদ থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। এছাড়া বাতিল করা হয়েছে বিমানের ফ্লাইট।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বেঙ্গালুরুগামী যাত্রীবাহী বিমান। উড্ডয়নের সময় রানওয়েতে ঘষা লেগেছে বিমানের পেছনের অংশ। এতে করে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে বিমানের যাত্রা বাতিল করা হয়। আর এ ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরে।

আনন্দবাজার জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর দিল্লি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানটির দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের সময় বিপত্তি দেখা দেয়। বিমানের পেছনের অংশ মাটির সঙ্গে ঘষা খায়। এতে প্রবল ঝাঁকুনি সৃষ্টি হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে (এটিসি) পাইলট বিষয়টি অবহিত করেন। পরে বিমানের যাত্রা বাতিল করা হয়।

দুর্ঘটনায় বিমানের কোনো যাত্রী হতাহত হননি। তবে এতে বিমানের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানের নিচের দিকের নীল রঙের স্তর উঠে গিয়ে সাদা কাঠামো উন্মুক্ত হয়ে পড়েছে।

জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। এছাড়া এ ঘটনায় দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এমনকি বিমানের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে দুর্ঘটনায় বিষয়ে ইন্ডিগোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু: আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১০

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৩

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৪

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৬

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৭

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৮

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৯

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

২০
X