কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে মাঙ্কিপক্সের ভয়ানক ভ্যারিয়েন্ট ‘ক্লেড ১বি’ শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতে মাঙ্কিপক্সের ভয়ানক ভ্যারিয়েন্ট ‘ক্লেড ১বি’ শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা এএনআই দেশটির সরকারি সূত্রকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগেই দেশে একজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন। তবে তার বিপজ্জনক ভ্যারিয়েন্ট ছিল না। কিন্তু এবার মাঙ্কিপক্সের নতুন উপরূপ ক্লেড ১বি-এর সংক্রমণ শনাক্ত হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কেরালার মলপ্পুরমে এক যুবকের শরীরে মাঙ্কিপক্সের ক্লেড ১বি-র সংক্রমণ ধরা পড়েছে। ৩৮ বছরের ওই যুবক সদ্য সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন। এসেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, মাঙ্কিপক্সের নতুন ভ্যারিয়েন্ট বিশ্বের একাধিক দেশে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। যেহেতু সেটি দ্রুত গতিতে সংক্রমণ ছড়ায়। অফ্রিকায় এভাবে ছড়ানোর পর গত আগস্ট মাসে এমপক্স নিয়ে গোটা বিশ্বে সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে সরকারি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, দেশে ফেরার পর থেকে জ্বরে ভুগছিলেন তিনি। এমনকি তার ত্বকে র‌্যাশ দেখা দিয়েছিল। উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকের। নমুনা পরীক্ষা করা হলে শরীরে এমপক্সের ক্লেড ১বি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

এর আগে দিল্লিতে এক রোগীর শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছিল। তবে সেটি ক্লেড ২ ভ্যারিয়েন্ট ছিল। আফ্রিকার একটি দেশ থেকে সদ্য ফেরা ওই ব্যক্তির একাধিক উপসর্গ থাকায় সন্দেহভাজন ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্টে ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X