কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ
জেলেনস্কিকে মোদি

সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেনের পাশে থাকবে ভারত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) দুই নেতার বৈঠক হয়। এতে রাশিয়ার সঙ্গে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান এবং ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।

এক মাসের মধ্যে এটি ছিল দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে প্রধানমন্ত্রী মোদি ২৩ আগস্ট ইউক্রেন সফর করেছিলেন এবং ইউক্রেন সংঘাতে দ্রুত শান্তির প্রত্যাবর্তনের সুবিধার্থে সম্ভাব্য সব উপায়ে অবদান রাখতে ভারতের ইচ্ছার কথা জানিয়েছিলেন। ১৯৯২ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে মোদি-ই ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি ইউক্রেনে সফর করেন।

বৈঠকের পর জেলেনস্কি ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট দেন। তাতে লেখেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকের প্রধান আলোচনায় জাতিসংঘ ও জি-২০–এর মতো আন্তর্জাতিক আসরে আলোচনার পরিধি বিস্তার ও শান্তি ফর্মুলার রূপায়ণই প্রাধান্য পেয়েছে। ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় মোদির স্পষ্ট সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

জেলেনস্কিকে মোদি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে থাকতে চায় ভারত। যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি স্থাপনে তার দেশ সাধ্যমতো চেষ্টা করবে।

ওই বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘের সনদের নীতি রক্ষায় দুই দেশ সহযোগিতায় প্রস্তুত। সেই লক্ষ্যে দুই দেশ আরও নিবিড় আলোচনায় আগ্রহী।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। রোববার লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ বৈঠক হয়।

বৈঠকে নরেন্দ্র মোদি গাজা অঞ্চলের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘নিউইয়র্কে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। ফিলিস্তিনের জনগণের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়েছে।’

নরেন্দ্র মোদি ও মাহমুদ আব্বাসের বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী মোদি গাজার মানবিক পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অব্যাহত সমর্থনের বিষয়টি ফের নিশ্চিত করেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১০

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১১

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১২

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৪

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৫

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৬

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৮

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৯

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

২০
X