কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ জয়ে ইউক্রেনের পরিকল্পনা ৯০ শতাংশ প্রস্তুত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ জয়ে পরিকল্পনার কাজ ৯০ শতাংশ শেষ করা হয়েছে। আগামী সপ্তাহে দেশটির মিত্রদের কাছে উপস্থাপনের জন্য তা প্রস্তুত। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সোমবার (১৬ সেপ্টেম্বর) এসব বলেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি এক্স-এ একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, সারা দিন ধরে, আমরা আমাদের ইউক্রেনীয় বিজয় পরিকল্পনা প্রস্তুত করার জন্য বিভিন্ন মিটিং করেছি। প্রতিটি পয়েন্ট বাস্তব উপাদানে পূর্ণ ছিল। আলোচনায় সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক বিষয় ভেবে দেখা হয়েছে। প্রতিটি ক্ষেত্রের মূল ব্যক্তি-অংশীজন এ পরিকল্পনায় জড়িত হয়েছেন। ইউক্রেনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো ইতোমধ্যেই স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। পদক্ষেপগুলো ইউক্রেনকে শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য অবস্থান এনে দেবে।

তিনি আরও বলেন, প্রতিটি অভিযানের জন্য আমাদের কাছে কর্মপরিকল্পনার একটি সুস্পষ্ট তালিকা রয়েছে। ঠিক কী কী প্রয়োজন এবং কী আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করবে তা এই পরিকল্পনায় যুক্ত করা হয়েছে। ৯০ শতাংশ যুদ্ধ জয়ের প্রস্তুতি শেষ। এর আওতায় পদক্ষেপগুলো ব্যর্থ হওয়া অসম্ভব।

এদিকে ইউক্রেনের বিরুদ্ধে আবারও জোর প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়া। দেশটি আবার তাদের সেনা সংখ্যা বাড়াতে চলেছে। এ নিয়ে যুদ্ধের মধ্যে তৃতীয়বারের মতো সেনা বাড়াতে যাচ্ছে দেশটি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেনা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তার এ নির্দেশ সংক্রান্ত একটি ডিক্রিও সরকারি ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীতে নিয়মিত সেনার সংখ্যা এক লাখ ৮০ হাজার বাড়িয়ে ১৫ লাখ করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এ নিয়ে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো সেনা বাড়ানোর নির্দেশ দিলেন তিনি।

রুশ প্রেসিডেন্টের এ সেনা বাড়ানোর ঘোষণার ফলে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর স্থান দখল করতে যাচ্ছে দেশটি। আগামী ১ ডিসেম্বর থেকে এ ডিক্রি কার্যকর হবে। ডিক্রি অনুসারে সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা দুই দশমিক ৩৮ মিলিয়নে দাঁড়াবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া জানাল চীন

১০

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

১১

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১২

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

১৩

মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

১৪

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

১৫

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

১৬

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

১৭

প্রথম ধাপে বিনামূল্যে ওমরাহের সুযোগ পাবে এশিয়ার ১৬ দেশের ২৫০ মুসলিম

১৮

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

২০
X