কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ফোন কিনে ট্রিট না দেওয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নতুন কিছু কেনা নিয়ে ট্রিটের জন্য বন্ধুদের জোরাজুরি অস্বাভাবিক নয়। বন্ধুর কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে বন্ধুদের থেকে ট্রিট আদায়ের জন্য নানা ফন্দি করে থাকেন বন্ধুরা। তবে এবার ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। নতুন ফোন কেনার পর বন্ধুদের ট্রিট দিতে অস্বীকৃতি জানানোয় ছুরিকাঘাতে এক বন্ধু নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফোন কেনার পর বন্ধুরা ট্রিটের আবদার করে। কিন্তু তাতে রাজি না হওয়ায় তিন বন্ধুর সঙ্গে ঝগড়া লেগে যায়। একপর্যায়ে তাদের একজনের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে দিল্লির শাকারপুরে। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ওই কিশোরের নাম শচীন। আর হামলাকারীরা সকলে তার বন্ধু। বয়সেও তারা কিশোর।

পুলিশ আরও জানিয়েছে, সোমবার সন্ধ্যায় শোরুম থেকে মোবাইল কিনেন শচীন। এ সময় তার সঙ্গে তার আরেক বন্ধু ছিল। পথিমধ্যে তাদের আরও তিন বন্ধুর সঙ্গে দেখা হয়। তারা শচীনের কাছে ট্রিট চায়। তবে শচীন তাদের ট্রিট দিতে রাজি হননি।

একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়। পরে তাদের একজন শচীনকে ছুরিকাঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তবে অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়নি।

পুলিশের ডিসিপি গুপ্তা জানান, হাসপাতালে আনার প্রায় এক ঘণ্টা পর শচীনের মৃত্যু হয়েছে। তার পিঠে দুটি ছুরিকাঘাতের ক্ষত পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X