কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মহারাষ্ট্রে মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়ল ৩ গুণ

ভারতের একটি মাদ্রাসার শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
ভারতের একটি মাদ্রাসার শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে মাদ্রাসা শিক্ষকদের বেতন তিনগুণ বাড়ানো হয়েছে। সে সঙ্গে সংখ্যালঘু তহবিলে অর্থের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। নির্বাচনের আগে সংখ্যালঘু মুসলমানদের কল্যাণে এ ধরনের সিদ্ধান্ত নিলেন দায়িত্বশীলরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, চলতি বছরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনও তপসিল ঘোষণা করা হয়নি। এর আগেই সমাজসেবা করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি রাজ্য সরকারও সংখ্যালঘুদের প্রতি নমনীয়। তারই নজির হিসেবে এ বেতন বৃদ্ধিকে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) কেবিনেট বৈঠকে পাস হওয়া সিদ্ধান্ত অনুযায়ী, মাদ্রাসার ডিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের বেতন ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা। বিএড ও বিএসসি বিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি, নন ক্রিমি লেয়ার আয়ের সীমা ৮ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ করা হয়েছে।

এ ছাড়া আদিবাসী উন্নয়নের লক্ষ্যে শবরী ট্রাইবাল ফিনান্স করপোরেশনে আর্থিক অনুদানের পরিমাণ ৫০ লাখ থেকে বাড়িয়ে ১০০ কোটি করা হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু উন্নয়নে আর্থিক বরাদ্দের পরিমাণ ৭০০ কোটি থেকে বাড়িয়ে ১০০০ কোটি করা হয়েছে।

এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সুবিধাভোগীরা। অপরদিকে বিপক্ষ গোষ্ঠী সমালোচনামুখর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১০

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১১

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১২

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১৩

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৫

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৬

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৭

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১৮

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৯

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

২০
X