কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

পণ্যবাহী ট্রেনের পেছনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা

সংঘর্ষের পর ট্রেনের বগিতে আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত
সংঘর্ষের পর ট্রেনের বগিতে আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে উচ্চগতির যাত্রীবাহী ট্রেন। শুক্রবার (১১ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তাৎক্ষণিক হতাহতের সংখ্যা জানা যায়নি। আহত অন্তত ১০ জনকে চেন্নাইয়ের সরকারি স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্বাবধানে উদ্ধার অভিযান চলছে।

জানা গেছে, যাত্রীবাহী বাগমতী এক্সপ্রেস ট্রেনটি মাইসুরু থেকে বিহারের দ্বারভাঙার দিকে যাচ্ছিল। থিরুভাল্লুরের কাছে কাভারাপেট্টাই স্টেশনে দাঁড়িয়েছিল একটি পণবাহী ট্রেন। বাগমতী এক্সপ্রেস এসে সেই ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ১২টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশসহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা।

এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উদ্ধারকাজ তদারক করছেন। তিনি গভীর শোক প্রকাশ করে হতাহতদের সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। বৈষ্ণব বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, তিন চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১০

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১১

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১২

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৩

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৪

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৫

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৬

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৮

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৯

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

২০
X