কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১০:২৬ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

ভারতে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারচেষ্টা। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারচেষ্টা। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঝাঁসি জেলার মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজ হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হাসপাতালটির শিশু ওয়ার্ডে ভর্তি ছিল। নিহত শিশুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অবিনাশ কুমার সাংবাদিকদের বলেছেন, মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর বলেন, খবর পেয়ে দ্রুত অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়। কারণ, ঘরটিতে অধিক পরিমাণে অক্সিজেন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। সেখানে ভর্তি ৫৪ শিশুর অনেকেই ভেতরে আটকা পড়ে। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। আহত শিশুদের অনেকে অবস্থা গুরুতর।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

এদিকে হতাহত শিশুদের স্বজনদের আর্তনাদে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। তারা কিছুতেই আগুনে পুড়ে শিশুর মৃত্যু মেনে নিতে পারছেন না। মায়েরা বিলাপ করে কান্না করছেন। নিহত এক শিশুর মা এনডিটিভিকে বলেছেন, তার শিশু পুড়ে মারা গেছে। তিনি কিছুতেই তা বিশ্বাস করতে পারছেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X