কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত

সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। ছবি : সংগৃহীত
সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। ছবি : সংগৃহীত

শব্দের গতির চেয়েও ৫ থেকে ২৫ গুণ বেশি গতিতে ছুটতে পারা ক্ষেপণাস্ত্রকে বলা হয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। পৃথিবীতে শুধু দুটি দেশ চীন এবং রাশিয়া এই ধরণের মারণাস্ত্র প্রকাশ্যে এনেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ আরও অনেক দেশ এই প্রযুক্তি অর্জনের জন্য অনেকদিন ধরে চেষ্টা চালাচ্ছে। তবে সকলকে অবাক করে দিয়ে এবার ভারত পরীক্ষা চালিয়ে ফেলেছে নিজেদের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। শনিবার ওড়িশা রাজ্যের নিকটবর্তী ড. এপিজে আবদুল কালাম দ্বীপে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

ক্ষেপণাস্ত্রটি তৈরি এবং পরীক্ষামূলক উৎক্ষেপণের সার্বিক দায়িত্ব ছিল ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর সংস্থা ড. এপিজে আবদুল কালাম মিসাইল কমপ্লেক্সের ওপর। এই সংস্থাটির সদর দপ্তর ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে অবস্থিত। এই দুই সংস্থা যুগ্মভাবে এর আগেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।

এদিকে শনিবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ ঘটনাকে ভারতের ‘ঐতিহাসিক মাইলফলক’ বলেও উল্লেখ করেছেন তিনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক গতিতে ছুটে গিয়ে সর্বোচ্চ ১ হাজার ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি বিভিন্ন ধরনের পে-লোড বহন করতে পারবে এবং ভারতের সশস্ত্র বাহিনীর জন্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তাসহ ডিআরডিও’র বিজ্ঞানীরা। এটির সফল উৎক্ষেপণ ভারতের সামরিক সক্ষমতার একটি মাইলফল বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X