কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ
দ্য হিন্দুর প্রতিবেদন

সংখ্যালঘুদের দলে দলে ভারত পালানোর তথ্য সঠিক নয়

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পালিয়ে যাওয়ার হিড়িক নিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। তবে এ খবর সঠিক নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

রোববার (০১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় বছরের সরকারি তথ্যমতে, বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতে প্রবেশ বা ত্যাগ করার সময় আটকে পড়া অনিবন্ধিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি।

হিন্দুর প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত ৫ আগস্টের পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিএসএফ এক হাজার ৩৯৩ বাংলাদেশিকে আটক করেছে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে চলতি বছরের জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত এক হাজার ১৪৪ জনকে আটক করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনের পরে হাজার হাজার সংখ্যাল ঘুরে সীমান্তে পাড়ি দেওয়ার চেষ্টার কোনো ঘটনা ঘটেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর সব মিলিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন হাজার ৯০৭ জনকে আটক করেছে বিএসএফ। এর মধ্যে ভারতীয় ও বাংলাদেশি উভয় রয়েছেন।

এর আগে ২০২৩ সালে মোট পাঁচ হাজার ৯৫ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে তিন হাজার ১৩৭ জন বাংলাদেশি ছিলেন।

এতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এছাড়া সরকার পতনের পর ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কোনো কাগজ ছাড়াই ৩৮৮ ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন।

গত সপ্তাহে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে আসছে। এর ফলে অনেকে দেশ ছাড়ার চিন্তা করছে। তবে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বিএসএফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১১

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১২

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৩

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৪

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৫

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৭

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

২০
X