কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

তাহলে কি তাজমহল উড়িয়ে দেওয়া হবে?

তাজমহল। ছবি : সংগৃহীত
তাজমহল। ছবি : সংগৃহীত

বোমা হামলা চালিয়ে ভারতের তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুসলিম ঐতিহ্যবাহী এই বিখ্যাত সৌধটি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। এটি ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত। তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে শোরগোল পড়ে গেছে দেশটির পর্যটন দপ্তরসহ নিরাপত্তা সংস্থাগুলোতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার উত্তরপ্রদেশের পর্যটন দপ্তরে ই-মেইল মারফত এই হুমকি পাঠানো হয়। এর পরেই তাজমহল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।

উত্তরপ্রদেশের পুলিশ কর্তা সাইদ আরিব আমেদ বলেন, পর্যটন দপ্তরে একটি হুমকি ই-মেইল আসে। যেখানে বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আগ্রা পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাজমহল এলাকায় বোমা নিষ্ক্রীয়কারী দল পাঠানো হয়েছে।

তিনি বলেন, হুমকি বার্তা আসার পরই ঘটনাস্থলে ছুটে যায় বোমা নিষ্ক্রীয়কারী দল। নামানো হয় প্রশিক্ষিত কুকুরও। তাজমহলজুড়ে বোমার খোঁজে তল্লাশি চালানো হয়। তবে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

গত কয়েক মাস ধরে এ ধরনের অসংখ্য বোমা হামলার হুমকি বার্তা ছড়িয়েছে ভারতজুড়ে। বিশেষ করে বিমানের ফ্লাইট ঘিরে এ ধরনের হুমকি বেশি আসে। ফলে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়। ভোগান্তির শিকার হন যাত্রীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১০

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৩

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৪

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৫

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৭

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৮

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৯

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

২০
X