কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ত্রিপুরা হোটেল মালিকদের

মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ত্রিপুরার হোটেল মালিক সংগঠন। ছবি : সংগৃহীত
মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ত্রিপুরার হোটেল মালিক সংগঠন। ছবি : সংগৃহীত

ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) এক বিবৃতিতে জানিয়েছে, মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশিদের তাদের হোটেল ও রেস্তোরাঁয় আতিথ্য দেওয়া হবে।

এর আগে সোমবার (০২ ডিসেম্বর) বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেলে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্যের রাজ্যের হোটেল মালিক সমিতি। ফ্রন্ট ডেস্কে নিষেধাজ্ঞা সংক্রান্ত পোস্টার টানানোর পাশাপাশি নিরাপত্তা তল্লাশি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, এতদিন ত্রিপুরার হোটেল ব্যবসায় বাংলাদেশিরা ছিলেন প্রধান ভোক্তা। তবে, সম্প্রতি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দেশটিতে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ত্রিপুরার হোটেল মালিকরা বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল।

নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কারণ হিসেবে সংগঠনটি বলেছে, জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়, ‘আমরা মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি অতিথিদের স্বাগত জানাব এবং তাদের আবাসন ও সেবা নিশ্চিত করব।

এদিকে, কলকাতার চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও জানিয়েছে, বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। সংগঠনটি উল্লেখ করেছে, চিকিৎসা পেশায় জাত, ধর্ম বা দেশ কোনো বিষয় নয়, রোগী সবার আগে।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি নাগরিকরা আবার সহজেই ত্রিপুরা ও কলকাতায় গিয়ে চিকিৎসাসেবা ও হোটেল সুবিধা গ্রহণ করতে পারবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X