কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

লেজ ধরে চিতাবাঘ আটকালেন যুবক

চিতা বাঘের লেজ ধরে টানছেন ওই যুবক। ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
চিতা বাঘের লেজ ধরে টানছেন ওই যুবক। ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

চিতা বাঘের লেজ ধরে আচমকা টান দিচ্ছেন এক যুবক। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়। তাতে দেখা যায়, এক যুবক লেজ ধরে চিতাবাঘের পলায়ন ঠেকিয়ে দেন। এরপর এটিকে আঁকড়ে ধরেন। যুবকের সাহসিকতায় সঙ্গে থাকা বন কর্মকর্তারা প্রাণীটিকে কব্জা করে খাঁচাবন্দি করেন।

ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের তুমকুরু জেলার একটি গ্রামে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করে এবং প্রশংসা কুড়ায়। বলা হচ্ছে, চিতাবাঘটির লেজ ধরে আটকানোর মধ্য দিয়ে ওই যুবক গ্রামবাসীকে বাঁচিয়েছেন। বাঘটি লোকালয়ে থাকলে অনেকের ওপর আক্রমণ হতে পারত।

এর আগে চিতাবাঘটি কয়েক দিন ধরে গ্রামে অবাধ বিচরণ করছিল। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেক চেষ্টা করেও বাঘটি ধরা যায়নি। এমনকি চিতাবাঘটি গ্রামবাসীদের একটি মরণ ফাঁদ থেকেও বেঁচে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বন কর্মকর্তারা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে চিতাবাঘটিকে ধরার চেষ্টা করছেন। কিন্তু বাঘটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আনন্দ নামের ওই যুবক চিতাবাঘের পেছনে কয়েক কদম দূরত্বে ছিলেন। তিনি আগপিছ না ভেবে বাঘটির লেজ ধরে ফেলেন। প্রথমে উপস্থিত লোকজন ভয় পেলেও পরে তারাও এগিয়ে আসেন। এরপর চিতাবাঘটিকে জালে ঢেকে গাছের ডালপালা ও দড়ি দিয়ে বানানো এক খাঁচায় বন্দি করে নিয়ে যাওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X