কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে কী আলোচনা করলেন মার্কিন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : সংগৃহীত

শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা খুব একটা স্বাভাবিক নেই। সংখ্যালঘু ইস্যু নিয়ে বারবার উদ্বেগ জানিয়ে আসছে নয়াদিল্লি। কিছু ব্যতিক্রম ছাড়া ইস্যুটি যে অতিরঞ্জিত, তা জানিয়ে আসছে ঢাকা। সম্প্রতি সীমান্তে বিএসএপের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টায় বাধা দেয় বাংলাদেশের বিজিবি। বিষয়টি নিয়ে উত্তেজনা যখন চরমে, তখন চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে সংঘর্ষে জড়ায় দুই দেশের বাসিন্দারা।

এর কয়েক দিন পরই নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এই আলোচনা করেন এস জয়শঙ্কর। এক সংবাদ সম্মেলনে নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিজের প্রথম বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

ট্রাম্প প্রশাসনের নতুন কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার বিষয়ে ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন : ‘আমরা বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলা ঠিক হবে না।’

এদিকে, হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বাড়ছে। মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক রয়েছে এমন দেশগুলোর তালিকায় ভারতের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প গেল সোমবার শপথ নেওয়ার পর সেসব দেশের বিরুদ্ধে পাল্টা উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

শুধু তাই নয়, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত। অবৈধ এসব অভিবাসীদের ফিরিয়ে এনে দিল্লি ট্রাম্প প্রশাসনকে একটা বার্তা দিচ্ছে—ওয়াশিংটন যেন ভারতের ওপর কোনো বাণিজ্যিক বিধি-নিষেধ আরোপ না করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১০

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১১

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১২

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৩

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৪

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৫

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৬

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৮

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৯

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

২০
X