কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদের প্রথম ছবি পাঠিয়েছে ভারতীয় ল্যান্ডার বিক্রম

ল্যান্ডার বিক্রম থেকে পাঠানো চাঁদের ছবি। ছবি : সংগৃহীত
ল্যান্ডার বিক্রম থেকে পাঠানো চাঁদের ছবি। ছবি : সংগৃহীত

চাঁদের ছবি পাঠিয়েছে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩ এ যুক্ত ল্যান্ডার বিক্রম। জানা গেছে, ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে এই চন্দ্রযানের রোভারকে সফলভাবে অবতরণ করানোর চেষ্টা করবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (১৮ আগস্ট) মহাকাশযানে প্রপালশন মডিউল থেকে সফলভাবে বিচ্ছিন্ন হওয়ার পর চাঁদের প্রথম ছবি পাঠায় বিক্রম।

ল্যান্ডার বিক্রমের ইমেজার (এমআই) ক্যামেরা-১ দিয়ে তোলা কয়েকটি ছবি এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এতে চাঁদের জিয়োর্দানো ব্রনো ক্রাটারের (গর্ত বা অগ্নিমুখ) ছবি দেখা গেছে। যা চাঁদের অন্যতম নবীন একটি ক্রাটার। এ ছাড়াও এই ল্যান্ডারটির ক্যামেরা হারকেবি জে ক্রাটারেরও ছবি তুলেছে। যেটির ব্যাসার্থ প্রায় ৪৩ কিলোমিটার।

Chandrayaan-3 Mission: View from the Lander Imager (LI) Camera-1 on August 17, 2023 just after the separation of the Lander Module from the Propulsion Module #Chandrayaan_3 #Ch3 pic.twitter.com/abPIyEn1Ad

— ISRO (@isro) August 18, 2023

এদিকে আগামী ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করবে ল্যান্ডার বিক্রম।

অন্যদিকে ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হওয়া প্রপালশন মডিউল চাঁদের কক্ষপথে ঘুরতে থাকবে এবং পৃথিবীর বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহ করবে। সেই সঙ্গে গ্রহের সন্ধান করতে থাকবে যেটি মানুষের বসবাসের জন্য উপযোগী।

যদি ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের বুকে অবতরণ করতে পারে তাহলে এটি থেকে বেরিয়ে চাঁদে বিচরণ করবে রোভার ‘প্রজ্ঞান’। এরপর রোভার প্রজ্ঞান ল্যান্ডার বিক্রমের ছবি তুলবে আবার একইসঙ্গে বিক্রম রোভার প্রজ্ঞানের ছবি তুলে পৃথিবীতে পাঠাবে। এরপর রোভার প্রজ্ঞান ১৪ দিন অবস্থান করে চাঁদ থেকে বিভিন্ন তথ্য পাঠাতে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১১

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১২

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৩

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৪

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৫

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৬

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৭

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৮

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৯

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

২০
X