কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভিখারিনির বালিশে মিলল ৩ লাখ টাকা!

ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত
ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত

কথায় আছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। এবার যেন এ ঘটনার বাস্তব প্রমাণ মিলেছে। এক ভিখারিনির বালিশে মিলেছে দু’লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকা)। এতে হতবাক হয়ে গেছেন পুরো গ্রামবাসী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছেঁড়া বালিশের নিচে কাঁড়ি কাঁড়ি টাকা দেখে হতবাক হয়ে পড়েন গ্রামবাসী। তোষকের নিচেও মেলে বান্ডিল বান্ডিল ৫০ থেকে ১০০ টাকার নোট। এরপর হাঁড়িতে হাত দিতেও ঝনঝন করে ওঠে খুচরো কয়েন। সব মিলিয়ে টাকা গুনতে পার হয় পুরো দিন। পাওয়া যায় দুই লাখ ২৩ হাজার টাকা।

বিচিত্র এ ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলার বেলিয়া চকপাড়ায়। সেখানে ৭০ বছরের আসিনুর বেওয়া নামের এক ভিখারিনির কাছে এ টাকা মিলেছে। স্বামী ও চার সন্তান নিয়ে এক সময় সুখের সংসার ছিল তার। কিন্তু স্বামীর মৃত্যুর পর সন্তানদের বিয়ে দিয়ে একাই থাকতেন ভাঙাচোরা ঘরে।

এলাকাবাসী জানান, আসিনুর ভিক্ষা করে দিন কাটাতেন। কখনও ভিক্ষা না পেলে হাসতে হাসতে বলতেন, ‘রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে।’ কিন্তু কেউই তার কথায় কান দিতেন না।

রোববার আসিনুরের মৃত্যু হয়। মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী গ্রামবাসী তার ঘরে গিয়ে টাকা খোঁজা শুরু করলে চোখ কপালে ওঠে সবার। ছেঁড়া বালিশ, কাপড়ের পুঁটুলি, বাক্স- যেখানে হাত দিচ্ছেন, সেখান থেকেই বেরিয়ে আসছে টাকা! ১, ২, ৫ টাকার কয়েন থেকে শুরু করে ৫০, ১০০ টাকার নোট- সব মিলিয়ে মোট টাকার পরিমাণ দুই লাখ ২৩ হাজার টাকা।

গ্রামবাসী জানান, আসিনুর প্রায়ই বলতেন, তাঁর মৃত্যুর পর যেন তার জমানো টাকা মসজিদ, ইদগাহ বা গোরস্তানে দান করে দেওয়া হয়। কিন্তু ভিখারিনির আবার জমানো টাকা! তাই কেউই তার কথায় বিশ্বাস করেননি।

আসিনুরের মেজো ছেলে আবুল হোসেন এবং বড় বৌমা সাইফুন বেওয়া মায়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামে আসেন। তারা জানান, মা যে এত টাকা জমিয়ে রেখেছিলেন, তা তাদের জানা ছিল না।

আবুল বলেন, আমি পরিবার নিয়ে অন্য গ্রামে থাকি। মাকে নিয়মিত দেখতে পারতাম না। গ্রামবাসীর উপস্থিতিতে মায়ের ঘর থেকে জমানো টাকা পাওয়া গেছে। মায়ের ইচ্ছা অনুযায়ী এই টাকা মসজিদে দান করা হবে।

স্থানীয় এক যুবক বলেন, ‘ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা জমানোর গল্প শুনেছিলাম। এ বার নিজের চোখে দেখলাম!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X