কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১১:২৭ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

রমজানে স্পেশাল প্যাকেজ কারা দিচ্ছে, কত টাকায়

রমজানের জন্য এক মাস সস্তায় রেশন প্যাকেজ দেবে পশ্চিমবঙ্গ। ছবি : সংগৃহীত
রমজানের জন্য এক মাস সস্তায় রেশন প্যাকেজ দেবে পশ্চিমবঙ্গ। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রমজান মাস উপলক্ষ্যে বিশেষ রেশন প্যাকেজ ঘোষণা করেছে। এ প্যাকেজে ময়দা, চিনি ও ছোলা থাকবে। আজ থেকে ৩০ মার্চ পর্যন্ত রেশন দোকানে এই খাদ্যসামগ্রী পাওয়া যাবে।

সরকার জানিয়েছে, এসব সামগ্রী বাজারের তুলনায় অনেক কম দামে পাওয়া যাবে। কারণ এগুলোর দাম ভর্তুকি দিয়ে নির্ধারণ করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

চিনির দাম ১ কেজি ৩২ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৮ টাকা। ছোলার দাম ১ কেজি ৬২ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৪ টাকা। ময়দার দাম ১ কেজি ৩১ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ টাকা হবে।

এই ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী আন্তোদয় অন্নযোজনা ও বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কার্ডধারী পরিবারগুলো পাবে। রাজ্য সরকার এই খাদ্য সামগ্রী প্রায় ছয় কোটি গ্রাহককে সরবরাহ করবে, যারা জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন।

বিশেষ প্যাকেজের জন্য কত পরিমাণ খাদ্য সামগ্রীর প্রয়োজন তা রাজ্যের ডিলারদের আগেই জানাতে বলা হয়েছিল। বিশেষ করে পরিবার পিছু এক কেজি করে এই সমস্ত সামগ্রী সরবরাহ করা হলে সেক্ষেত্রে মোট পরিমাণ কত খাদ্য সামগ্রীর প্রয়োজন হবে, সে বিষয়ে ডিলারদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছিল খাদ্য দফতর।

যদিও ডিলাররা সেই সময় জানিয়েছিলেন, আগে থেকে দাম না জানলে প্যাকেজের চাহিদা কেমন থাকবে বা কতটা প্রয়োজন হবে, তা বোঝা সম্ভব নয়। তাই আগে ভর্তুকিযুক্ত এই সামগ্রীর দাম কত হবে তা জানানো প্রয়োজন। তারপরেই দাম নির্ধারণ করা হয় এই সব খাদ্য সামগ্রীর। পরে চাহিদা সম্পর্কে তথ্য পাওয়ার পরেই খাদ্য দফতরের তরফে তা রেশন দোকানগুলিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১০

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১১

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১২

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৩

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৪

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৫

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৬

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৮

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৯

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

২০
X