কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৭:২৪ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগেই বাংলাদেশে পুরোদমে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

আদানি গ্রুপ। ছবি : কালবেলা
আদানি গ্রুপ। ছবি : কালবেলা

ঈদের আগেই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড (এপিজেএল)। বকেয়া পরিশোধের পর কোম্পানিটি বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।

বৃহম্পতিবার (২৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে বকেয়া পরিশোধ না হওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছিল ভারতীয় এ কোম্পানি। দীর্ঘ চার মাস পর পুরোদমে সরবরাহ শুরু করেছে তারা।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম বৃহস্পতিবার জানান, আমরা আদানির পাওনা নিয়মিত পরিশোধ করছি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। তবে তিনি পরিশোধের পরিমাণ বা অতীত বকেয়া পরিশোধ হয়েছে কি না, তা স্পষ্ট করেননি।

বিপিডিবির তথ্য অনুসারে, আদানি গত ২ সপ্তাহেরও আগে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে।

অদানি পাওয়ার লিমিটেড গত বছর নভেম্বর মাসে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। ডলার সংকট ও সরকারের পরিবর্তনের সময় বিল পরিশোধে বিলম্ব হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন বাংলাদেশকে গরমের সময় যখন তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে, তখন ব্ল্যাকআউটের হাত থেকে রক্ষা করবে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর মুম্বাই স্টক এক্সচেঞ্জে আদানি গ্রুপের শেয়ার ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে, এ বছরের শুরু থেকে শেয়ারের মূল্য প্রায় ৫ শতাংশ কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বকেয়া পরিমাণ এক সময় ৮৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল, বর্তমানে ৮০০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এটি পরিশোধ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তবে এ বিষয়ে আদানি গ্রুপের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলে তাদের তাৎক্ষণিক সাড়া মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X