শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জনের প্রাণহানি এবং পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার। খবরে বলা হয়, বিস্ফোরণে কারখানার কংক্রিটের ছাদ ধসে পড়লে অনেকে তার নিচে চাপা পড়েন।

সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘গুজরাট রাজ্যের দিসা শহরে অবস্থিত কারখানা কমপ্লেক্সেটিতে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির ছাদ ধসে পড়ে ১৮ জনের মৃত্যু ও আরও পাঁচজন আহত হন।’

আনন্দবাজার জানিয়েছে, বিস্ফোরণের আঘাতে কারখানার একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আতশবাজি কারখানাটিতে বেআইনিভাবে বিপুল বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। তাতে কোনোভাবে অগ্নি সংস্পৃশ্যতায় এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, সোমবার রাতেও আরেক রাজ্যে দক্ষিণ ২৪ পরগনায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আট জনের মৃত্যু হয়। সেখানেও বেআইনিভাবে বাজি ও বিস্ফোরক পদার্থ মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X