কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও উষা ভ্যান্স। ছবি : সংগৃহীত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও উষা ভ্যান্স। ছবি : সংগৃহীত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্স চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন।

বুধবার (১৬ এপ্রিল) মার্কিন ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশ করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার পরিবার ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভারতও ইতালি সফর করবেন। এই সফরে তিনি ভারতের নেতাদের সঙ্গে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন।

ভারতে সফরকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের রাজধানী নয়াদিল্লি, জয়পুর এবং আগ্রা সফর করবেন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৈঠক করবেন। এছাড়া জেডি ভ্যান্সের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রীসহ তার সন্তান বিভিন্ন সাংস্কৃতিক স্থানে অংশগ্রহণ করবেন। প্রথম ভারতীয় হিসেবে আমেরিকার সেকেন্ড লেডি হয়েছেন তিনি।

এই মুহূর্তে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র বাদানুবাদ চলছে। এই ‘বাণিজ্যযুদ্ধে’র আবহে সস্ত্রীক জেডি ভ্যান্সের ভারতে আসাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সফর উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X