কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভারত সফরে যাচ্ছেন না পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে উদীয়মান অর্থনীতির জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে। তবে এই শীর্ষ সম্মেলন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সশরীরে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রেমলিন।

আজ শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ক্রেমলিন। ফলে আইসিসির কোনো সদস্য দেশে গেলে গ্রেপ্তার হতে পারেন পুতিন।

এমনকি চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস গ্রুপের শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ ‍দিয়েছেন পুতিন। যদিও রাশিয়া ছাড়া ব্রিকসের অন্য চার দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এতে সশরীরে যোগ দেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদেশ সফর একেবারে কমিয়ে দিয়েছেন পুতিন। গত বছরের জুলাই মাসে ইরান এবং ডিসেম্বরে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সংক্ষিপ্ত সফরসহ হাতেগোনা কয়েকটি বিদেশ সফর করেছেন তিনি।

তবে আগামী অক্টোবরে চীন সফরের পরিকল্পনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছিল, চীনের ওয়ান বেল্ট, ওয়ান রোড ফোরামের সময় বেইজিং সফরে যাবেন পুতিন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এশিয়াকে ইউরোপ ও আফ্রিকার সঙ্গে সংযুক্ত করতে কাজ করছে চীন।

উশাকভ আরও জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে পুতিন তুরস্ক সফরের পরিকল্পনাও করছেন। তবে এ সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তুরস্ক সফরে গেলে ‍যুদ্ধের মধ্যে প্রথম পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশ সফর করবেন পুতিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X