কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন শাশুড়ি

পালিয়ে যাওয়া নারী ও মেয়ের হবু স্বামী। ছবি : সংগৃহীত
পালিয়ে যাওয়া নারী ও মেয়ের হবু স্বামী। ছবি : সংগৃহীত

বিয়ের আর মাত্র ১০ দিন বাকি। সবই চলছিল স্বাভাবিক নিয়মে। কিন্তু শেষ সময়ে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। মেয়ের হবু স্বামীর সঙ্গে পালিয়েছেন এক মা। এ ঘটনায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেয়ের বিয়ের মাত্র ১০ দিন আগেই মা এমন কাণ্ড ঘটিয়েছেন। এতে দুই পরিবারই ক্ষুদ্ধ ও বিস্মিত হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পর তারা পুলিশে আত্মসমার্পণ করেছেন।

পালিয়ে যাওয়া ওই নারীর নাম স্বপ্না আর মেয়ের হবু স্বামীর নাম রাহুল। পুলিশি হস্তক্ষেপের পরই তারা ফিরে আসার সিদ্ধান্ত নেন। স্বপ্না বলেন, আমি রাহুলের সাথেই থাকব, যাই হোক না কেন। আমি ওকে বিয়ে করব।

ওই নারীরর অভিযোগ, তার স্বামী মদ্যপান করে তাকে মারধর করত এবং মেয়ের সাথেও তার প্রায়ই ঝগড়া হতো। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে মেয়ের অভিযোগ, তার মা সাড়ে তিন লাখ টাকা ও পাঁচ লাখ টাকার গহনা নিয়ে পালিয়েছেন। অন্যদিকে ওই নারী বলেন, আমি শুধু মোবাইল আর ২০০ টাকা নিয়ে বেরিয়েছিলাম।

রাহুল জানান, যদি সে দেখা না করে তাহলে ওই নারী তাকে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি আমি আলিগড় বাসস্ট্যান্ডে না যাই, সে মরে যাবে। তাই আমি গিয়েছিলাম। প্রথমে আমরা লক্ষ্ণৌ, তারপর মুজাফফরপুর গিয়েছিলাম।

প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলকে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে দ্বিধায় পড়েন। তিনি বলেন, তেমন কিছু না। পরে অবশ্য তিনি বিয়ে করার কথা জানিয়েছেন।

অন্যদিকে স্বপ্নার পরিবার জানিয়েছে, তারা আর তাকে ঘরে ফিরতে দেবেন না। তার শ্বশুরবাড়ির পরিবারের দাবি, তাকে নিয়ে যাওয়া অর্থ ও গয়না ফিরিয়ে দিতে হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওই নারীর সাবেক স্বামীর ভাই বলেন, আমার ভাইয়ের সংসার ভেঙে দিয়েছে ও। আমরা শুধু আমাদের জিনিসগুলো ফেরত চাই।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X