কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে সন্ত্রাসী হামলা, কোন দেশ কী বলছে?

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীর এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এছাড়া হামলার কারণে সৌদি সফর সংক্ষিপ্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২৩ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ বলা হয়েছে, কাশ্মীরে হামলার ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক নেতারা একের পর এক নিন্দা ও সমবেদনা জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে ভারতের সঙ্গে সন্ত্রাসবিরোধী যৌথ লড়াইয়ের প্রস্তাব দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পুতিন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ‘হৃদয়গ্রাহী সমবেদনা’ জানান। তিনি বলেন, সন্ত্রাসের সব রূপের বিরুদ্ধে রাশিয়া ভারতের সাথে সহযোগিতার জন্য প্রস্তুত। রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, এই বর্বরোচিত অপরাধের কোনো যুক্তি থাকতে পারে না। দোষীদের অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, এই ভয়াবহ হামলার জন্য আমরা ভারতকে সর্বাত্মক সহায়তা দিচ্ছি। তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় লিখেন, কাশ্মীর থেকে আসা সংবাদ মর্মান্তিক। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। আমরা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করছি। প্রধানমন্ত্রী মোদি ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন।

জাতিসংঘ ও ইউরোপীয় নেতারাও এ হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্স-এ লেখেন, এই দুঃসংবাদে আমরা মর্মাহত। আক্রান্ত পরিবার ও ভারতীয়দের প্রতি ইতালির সংহতি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই হামলা সম্পূর্ণ বিধ্বংসী। আক্রান্তদের প্রিয়জন ও ভারতবাসীর প্রতি আমার সমবেদনা।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখাই। স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা প্রত্যাখ্যানযোগ্য।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সমর্থন জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পহেলগামে ঘটে যাওয়া বর্বরোচিত সন্ত্রাসী হামলায় তিনি গভীরভাবে মর্মাহত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় বহু নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন—এই বর্বর হামলায় আমি গভীরভাবে শোকাহত। আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল ভারতের পাশে আছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এক পোস্টে তিনি বলেন, ভারতে একটি নৃশংস হামলা হয়েছে, যাতে বিভিন্ন শ্রেণিপেশার বহু নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। আমি তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X